আমাদের প্রডাক্ট অর্ডার করতে কল করুন

আমাদের প্রডাক্ট অর্ডার করতে কল করুন

রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund Policy)

গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা প্রতিটি পণ্য অত্যন্ত যত্নসহকারে চেক করে পাঠাই। তবুও অনাকাঙ্ক্ষিত কোনো কারণে আপনি পণ্য নিয়ে অসন্তুষ্ট হলে আমাদের রিটার্ন ও রিফান্ড সুবিধা গ্রহণ করতে পারবেন।

✅ রিটার্ন কখন গ্রহণযোগ্য?

১. ডেলিভারির সময় পণ্যটি ভাঙা, লিক করা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পেলে।

২. যদি ভুল পণ্য বা ভুল ওজনের পণ্য ডেলিভারি করা হয়।

৩. পণ্যের গুণগত মান যদি বর্ণনার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়।

⚠️ শর্ত ও নিয়মাবলী:

সময়সীমা: সমস্যা নজরে আসার সাথে সাথে বা পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের জানাতে হবে। পণ্যের অবস্থা: পণ্যটি অব্যবহৃত এবং এর অরিজিনাল প্যাকেজিং অক্ষত থাকতে হবে। [আবশ্যিক] আনবক্সিং ভিডিও: অভিযোগ প্রমাণের স্বার্থে প্যাকেট খোলার সময় একটি স্পষ্ট ভিডিও করে রাখা বাধ্যতামূলক। আনবক্সিং ভিডিও ছাড়া কোনো অভিযোগ (যেমন: পণ্য কম থাকা, ভাঙা বা ড্যামেজ) গ্রহণ করা সম্ভব নাও হতে পারে। 💸 রিফান্ড পদ্ধতি: আপনার ফেরত পাঠানো পণ্যটি আমাদের হাতে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে ৭–১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রসেস করা হবে। সাধারণত আপনি যে মাধ্যমে পেমেন্ট করেছেন (বিকাশ/নগদ/ব্যাংক), সেই মাধ্যমেই টাকা ফেরত দেওয়া হবে। শিপিং চার্জ: শিপিং চার্জ সাধারণত অফেরতযোগ্য (Non-refundable)। তবে যদি আমাদের ভুলের কারণে (যেমন: ভুল বা নষ্ট পণ্য পাঠানো) রিটার্ন করতে হয়, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ BelieveUsBd বহন করবে।

Scroll to Top